শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

কাশ্মিরে বিজেপি প্রার্থীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক বিজেপি নেতাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাশ্মিরের অন্যতম সংঘাতপূর্ণ এলাকা অনন্তনাগে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত গুল মোহাম্মদ মীর অনন্তনাগ বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট আসনে বিজেপির প্রার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গাড়ি নিয়ে বাড়িতে ঢোকার সময় তাকে গুলি করে পালিয়ে যায় তিনজন অজ্ঞাত বন্দুকধারী। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে যাওয়ার পথে মারা যান তিনি।

জম্মু-কাশ্মিরে মুসলিম নেতাদের বিশেষ নিরাপত্তা বাতিলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কার্যকরের পর, তার নিরাপত্তাও প্রত্যাহার করে নেয় প্রশাসন।

গুল মোহাম্মদকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুরু থেকেই অনন্তনাগ আসনটিতে নিরাপত্তা সমস্যা ছিল। এজন্য ওই আসনে তিন দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ভারতের নির্বাচন কমিশন।

এরই মধ্যে ওই আসনের দুই দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার শেষ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় বিজেপির জম্মু ও কাশ্মীর ইউনিট এক বিবৃতিতে গুল মোহাম্মদ মীর পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

এ ছাড়া যারা উপত্যকায় শান্তি নষ্ট ও নির্দোষ মানুষকে হত্যা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনায় পিডিপি প্রধান মেহবুব মুফতি এক টুইট বার্তায় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, আমি দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে বিজেপি নেতা গুল মুহম্মদ মীরকে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ