শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

মাদরাসায় পাঁচ টন মাছ দিলো র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন মাদরাসায় পাঁচ টন মাছ দিয়েছে র‌্যাব। জানা যায়, রাজধানীর কাওরানবাজারে বিক্রয়নিষিদ্ধ দুই টন আফ্রিকান মাগুর ও তিন টন জাটকা ইলিশ জব্দ করা হয়। এরপর সেগুলো নষ্ট না করে রাজধানীর বিভিন্ন মাদরাসায় পাঠানো হয়।

এসব নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে ১৪ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারের পক্ষ থেকে দেশে আফ্রিকান মাগুর মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ। যে পুকুর বা ঘেরে এই মাছ চাষ হয় সেখানে অন্য কোনো মাছ চাষ করা যায় না।

কারণ আফ্রিকান মাগুর মাছ খেকো। তারপরও কিছু অসাধু ব্যক্তি এসব মাছ চাষ করছে। এজন্য র‌্যাবের পক্ষ থেকে বাজার তদারকি করতে রাজধানীর কাওরান বাজারে অভিযান চালানো হয়।

‘অভিযানে মাছে ফরমালিন আছে কি না পরীক্ষার জন্য মাছের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে আমদানি করা ও স্থানীয় কোন মাছেই ফরমালিন পাওয়া যায়নি। যা ভোক্তাদের সুসংবাদ বটে।’

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ‘অভিযানে দেখা গেছে আইন অমান্য করে অবাধে চার থেকে ছয় ইঞ্চি সাইজের জাটকা ইলিশ বিক্রি করা হচ্ছে।

বেশ কয়েকটি আড়তে একই দৃশ্য দেখা গেছে। এ অপরাধে দশজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি আদেশ অমান্য করে আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ