শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। উপত্যকাটির সীমান্তে বিক্ষোভকালে গুলি ছুঁড়ে দুই নিরস্ত্র প্রতিবাদীকে হত্যা করা হয়েছে।

এছাড়া ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ খবর নিশ্চিত করেছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে দুই ইহুদি সেনাও আহত হয়েছেন।

এ ঘটনায় হামাস জানিয়েছে, গাজার মধ্যস্থলে তাদের অবস্থানে ইসরাইলি বোমা হামলায় তাদের দুই যোদ্ধা নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্ত বরাবর বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা উপত্যকাটিতে মিসর ও ইসরাইলের এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছেন।

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় ইহুদিদের হত্যাযজ্ঞের মুখে কয়েক লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ