শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেহরক্ষীকে বিয়ে করেছেন থাই রাজা মাহা ভাজিরালংকর্ন। দেহরক্ষীর নাম সুতিদা তিদজা। তিনি এর আগে থাই নিরাপত্তা বাহিনীর উপ-প্রধান ছিলেন।

গতকাল বুধবার সুতিদা তিদজাইকে বিয়ে করে রাণী ঘোষণা করেছেন ৬৬ বছর বয়সী এই রাজা। রাজকীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণের কথা রয়েছে রাজা ভাজিরালংকর্নের। তার আগেই ব্যক্তিগত দেহরক্ষী সুতিদা তিদজাইকে বিয়ে করলেন তিনি।

২০১৬ সালে মাহা ভাজিরালংকর্নের বাবা ভূমিবল আদুলাদেজের মৃত্যু হয়। থাইল্যান্ডের এই রাজা বিশ্বের সবচেয়ে বেশি সময় প্রায় ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন। তার মৃত্যুর পর দেশের সংবিধান অনুযায়ী পরবর্তী রাজা হিসেবে অধিষ্ঠিত হন মাহা ভাজিরালংকর্ন।

এর আগে আরও তিনবার বিয়ে করেছেন মাহা ভাজিরালংকর্ন। তবে তিনবারই বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। সাত সন্তান রয়েছে তার।

রাজকীয় এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল সুতিদা তিদজাইকে রাজকীয় সঙ্গী হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রাজা মাহা ভাজিরালংকর্ন। তাকে রাণীর মর্যাদা দেয়া হয়েছে। এখন থেকে তিনি রাজ পরিবারের উপাধি ধারণ করবেন এবং রাজপরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন।

সুথিদাকে দীর্ঘদিন ধরেই রাজার সঙ্গে জনসম্মুখে দেখা গেছে। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে আগে কিছুই বলা জানানো হয়নি।

থাই টিভি চ্যানেল গতকাল বুধবার রাতে তাদের বিয়ের ফুটেজ দেখানো হয়েছে। সেখানে রাজপরিবারের অন্য সদস্যদেরও দেখানো হয়েছে। সে সময় রাজাকে সুথিদার মাথায় পবিত্র পানি ছিটাতে দেখা গেছে। পরবর্তীতে তারা বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ