আওয়ার ইসলাম: ‘২০০৮ সালে ৬ জনের প্রাণ কেড়ে নেওয়া মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর এবারের সাধারণ নির্বাচনে লড়ছেন। একজন মুসলমান হিসেবে আমি কি এই খবরে ভয় পাচ্ছি? না।
মুসলমানরা তাকে ভোট না দিলে তাদের তিনি কাজ দেবেন না– মানেকা গান্ধীর এই উক্তিতে কি আমি চিন্তিত? একেবারেই না। বরং তার হুমকিতে মজাই পেয়েছি।
যোগী আদিত্যনাথ হয়রত আলির সঙ্গে বজরং বলীর তুলনা করেছেন বলে কি আমি আঘাত পেয়েছি? হাই তুলে বলি, আরেকটু ভদ্রস্থ ছন্দ খুঁজে বের করা উচিত ছিল তার।
তাদের অধিকাংশেরই মোদীপন্থী অবস্থান দেখে কি আমি টিভি অ্যাঙ্করদের প্রতি ক্ষুব্ধ? না, আমি তাদের সাংবাদিকতার ভীরুতা দেখে তাদের প্রতি করুণা অনুভব করি।
আমি ভারতীয় মুসলমান। গত পাঁচ বছর ধরে যে বিদ্বেষের রাজনীতি আমার বিরুদ্ধে গড়ে উঠেছে, তাতে আমার আর ভয়, রাগ বা হতাশা হয় না। সেসব অনেক পিছনে ফেলে এসেছি আমি।’
২৮ এপ্রিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা সংস্করণে প্রকাশিত এক কলামে কথাগুলো লিখেছেন পত্রিকাটির সাবেক সাংবাদিক ও বর্তমানে ভারতের লাখনৌর ব্যবসায়ী আইরিনা আকবর।
কলামে আইরিনা আকবর লিখেছেন, ‘মে, ২০১৪-য় ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের কোণঠাসা করার কোনো সুযোগ ছাড়ে নি মোদীর নেতৃত্বাধীন সরকার। সাম্প্রদায়িক গণ হিংসাকে পুরস্কৃত করেছে, নেতারা নিয়মিত মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে গেছেন, সরকারি নির্দেশে ভেদাভেদের নীতিকে মদত জুগিয়েছে মিডিয়া, হোয়াটসঅ্যাপে গুজবের কারখানাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করেছে, এবং ক্রমাগত হিন্দুরা বিপন্ন, এই কল্পিত ভয় দেখিয়ে গেছে।
এই প্রচেষ্টা কিছুটা হলেও সফল বটেই। মুসলমানরা ভয়ের বশবর্তী হয়ে ট্রেনে মাংস নিয়ে সফর করছেন না, গরুর কাছ দিয়ে হাঁটছেন না বা গাড়ি চালাচ্ছেন না, সন্তানদের অতিরিক্ত মুসলমান শোনায় এমন নাম রাখছেন না।
কিন্তু সব অনুভূতিরই একটা উর্দ্ধসীমা আছে। ভয়েরও আছে। সেই সীমা অতিক্রম করলে অনুভূতিটা ফিকে হয়ে আসে, তারপর একসময় মুছে যায়। প্রতিটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে লুকিয়ে থাকে সুযোগ। ২০১৭ নাগাদ, যখন মহসিন শেখ, অখলাক, জুনেইদ, এবং পেহলু খানকে কুপিয়ে মারা হয়, মুসলমানদের মধ্যে জেগে ওঠে এক নতুন প্রবণতা। তাঁদের ভয়, বিচ্ছিন্নতাবোধ থেকে জন্ম নেয় তাগিদ – সম্প্রদায়কে ভেতর থেকে শক্তিশালী করে তোলার। কাকে ভয় করি নিয়ে বিলাপের বদলে আমাদের কী করা উচিত নিয়ে শুরু হয় কথোপকথন। তার মানে বৈঠকখানার আড্ডা নয়। আজ পথে নেমেছেন মুসলমানরা, বà¦