রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

৫ বছর পর প্রকাশ্যে এসে শ্রীলঙ্কার হামলা নিয়ে মুখ খুললো বাগদাদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বাকর আল বাগদাদির নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। গত সোমবার আইএসের পক্ষ থেকে এই ভিডিও ইন্টারনেটে পোস্ট করা হয়েছে। তাতে বাগদাদি  দু’টি বিষয় নিয়ে কথা বলেছে।

এর মধ্যে শ্রীলঙ্কার হামলার প্রসঙ্গ আছে। পাশাপাশি আছে সিরিয়ার  বাগহাউজের যুদ্ধের কথা। সিরিয়ার এই অঞ্চলটি দখল করার জন্য যুদ্ধ করেছিল আইএস। কিন্তু তা সফল হয়নি।

এ প্রসঙ্গে বাগদাদিকে বলতে শোনা যায়, ‘ঈশ্বর আমাদের লড়াইয়ের নির্দেশ দিয়েছিলেন, জেতার নয়।’

গত সপ্তাহে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ধারাবাহিক বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ২৫৩ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন প্রায় ৫০০ জন। আগেই হামলার দায় নিয়েছে আই এস।

এ ব্যাপারে বাগদাদি বলল, ‘তাদের ভাই’দের মৃত্যুর প্রতিশোধ নিতেই হামলা  করা হয়েছে। তারা পশ্চিমা দুনিয়ায় যেসব আঘাত হেনেছে তার সবই ‘বৃহত্তর  যুদ্ধের' অংশ।

ভিডিওতে বাগদাদির সঙ্গে আরও তিনজনকে দেখা যায়। কিন্তু তাদের প্রত্যেকের চেহারাই অস্পষ্ট করে দেওয়া হয়েছে।

বাগদাদিকে ভিডিওতে খুব আস্তে আস্তে কথা বলতে দেখা যায়। এ ছাড়া, কিছুটা কথা বলেই সে বিরতি নিয়। এই ব্যক্তি যে বাগদাদি তা নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থা সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই)। এই সংস্থাই আইএসের গতিবিধির উপর নজর রাখে। সূত্র– এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ