বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৫ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছেন হাফেজ মুয়াজ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা।  এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজধানীর মিরপুরস্থ প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন ঢাকা’র ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের মেধাসম্পন্ন ৩২৭ জন হাফেজে কুরআন অংশগ্রহণ করেন। তন্মধ্য হতে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মাহমুদ এ প্রতিযোগিতার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

আসন্ন রমজানের দ্বিতীয় দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতা টানা ১৪ রমজান পর্যন্ত চলবে। ১৪ রমযজানেই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মারকাযু ফয়জিল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম দুবাইতে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

এমএম/