সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

'জাতিকে কুরআনের শিক্ষায় শিক্ষিত প্রজন্ম উপহার দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচির জামিয়া রাহমাতুল্লিল আলামিনের পরিচালক ও জামিয়া খলিলিয়ার শাইখুল হাদিস ড. আল্লামা মুহিববুল্লাহ আল কাসেমী বলেছেন, রমজানের আধ্যাত্মিক পরশ লাভের জন্য ফরজ রোজার পাশাপাশি নিয়মিত কুরআন তিলাওয়াত করা প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকেও আমরা সেই শিক্ষাই পেয়ে থাকি।

গত ২৬ এপ্রিল দোহার বিন যাইদ সেন্টারে  আলনূর কালচারাল সেন্টার কাতার আয়োজিত ‘ইবাদাতের বসন্ত মাহে রামাদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

আল্লামা মুহিববুল্লাহ আল কাসেমী বলেন, উপমহাদেশের প্রখ্যাত সাধক আল্লামা হুসাইন আহমদ মাদানি আপন উস্তাদ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের অভিপ্রায়ে হজের সফরে রমজান মাসে পুরো কুরআন হিফজ করেছিলেন। দিনের বেলায় একপারা হিফজ করতেন আর রাতে তারাবিহর নামাজে তা শোনাতেন।

উপস্থিত মা বোনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতিকে কুরআনের শিক্ষায় শিক্ষিত প্রজন্ম উপহার দেয়ার চেষ্টা করুন। তারাই হবে জাতির যোগ্য কান্ডারী ও যুগের নকীব।

পাক্ষিক আলোচনায় সভাপতিত্ব করেন, আলনূর শরীয়া বিশেষজ্ঞ মুফতি আহসানুল্লাহ। রামাদানের গুরুত্বপূর্ণ বিধানাবলীর উপর আলোকপাত করেন আলনূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাওলানা কারী ইব্রাহিম ও হাফেজ মুস্তাফিজুর রহমান। এছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ লোকমান, রকিবুল ইসলাম, সাদ আহমদ ও শের আলম প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ