রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

আমি চাই না, আর কোনও সন্তানের এভাবে মৃত্যু হোক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সন্ত্রাসের কারণে আমরা আট বছরের শিশু জায়ান চৌধুরীকে হারিয়েছি। আমার পরিবারের সবাইকে ১৫ আগস্টে হারিয়েছি। আমি চাই না, আর কোনও সন্তানের এভাবে মৃত্যু হোক।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটে। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের মতো সন্ত্রাসীদের জন্ম হয়। হরতালের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। গাড়ি, বাস, ট্রাক ও লঞ্চ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাবা দেখেছে চোখের সামনে ছেলে পুড়ে যাচ্ছে, মা দেখেছে সন্তান পুড়ে যাচ্ছে, ভাই দেখেছে বোন পুড়ে যাচ্ছে। আমরা এগুলো চাই না।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা শান্তি চাই।’

কেপি