বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

বিশুদ্ধ পানির শরবত নিয়ে যাওয়া মিজানুরের বাসায় ওয়াসার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ‘শতভাগ বিশুদ্ধ’ পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়ানোর উদ্যোগতা মিজানুর রহমানকে বাসায় গিয়ে ওয়াসার লোকেরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে এ অভিযোগ করেছেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান।

তিনি গণমাধ্যমকে বলেন, দুপুর দুইটার দিকে কে বা কারা আমার স্ত্রীর অনুমতি ছাড়া বাসায় প্রবেশ করে। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বললে তারা আমার ওপর চড়াও হয়। এরপর আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাসায় যাই।

মিজানুর রহমান বলেন, আমি বাসায় যাওয়ার পর তাদের জিজ্ঞেস করি তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে কিনা। তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে বললেও আমার স্ত্রী বলে তারা অনুমতি নেননি।

হুমকির বিষয়ে প্রশ্ন করলে মিজানুর বলেন, তারা আমাকে মামলা-হামলার হুমকি দিয়েছে। আমার সঙ্গে খারাপ আচারণ করেছে। আমাকে দেখে নেয়ারও হুমকি দিয়েছে তারা। ওরা পাঁচ/ছয়জন আসে আমার বাসায়, তারা সবাই ওয়াসার লোকজন, আমি তাদের সবাইকে চিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ওয়াসা ভবনে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ‘শতভাগ বিশুদ্ধ’ পানি দিয়ে শরবত খাওয়াতে যান মিজানুর রহমান।

-এএ