শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মিয়ানমারের জেড খনিতে ভূমিধসে নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের কাচিন প্রদেশে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। খবর রয়টার্স-এর।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে বলেন, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।

সে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা। কিয়া সোয়া অং নামের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ