বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর

কাল থেকে শুরু ভোটার তালিকার হালনাগাদ, চলবে ১৩ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে সারাদেশে ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু হচ্ছে। এদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। চলবে ১৩ মে পর্যন্ত।

২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম। এবার ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি)। যদের ১৬ বছর হয়েছে তাদের তথ্য সংগ্রহ করবে। এরা ১৮ বছর হলেই ভোটার হবেন।

ইসি সূত্র জানায়, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এ রকম নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

যাদের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

হালনাগাদ কার্যক্রমে মোট তথ্য সংগ্রহকারী থাকবে ৫২ হাজার ৫০০ জন, সুপারভাইজার ১০ হাজার ৫০০, টেকনিক্যাল সাপোর্টে থাকবে ৬৪ জন এবং রেজিস্ট্রেশন কেন্দ্র থাকবে ৭৮০ পয়েন্টে।

কোনো কারণে তথ্য সংগ্রহের সময় কেউ যদি বাদ পড়েন তবে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তার তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন।

ইসির কে কোথায় উদ্বোধন করবেন?

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মঙ্গলবার রাজবাড়ীর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ভোটার তালিকার হালনাগাদ উদ্বোধন করবেন।

কমিশনার রফিকুল ইসলাম চট্টগ্রামে ও কবিতা খানম সিলেটে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী সাভারে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রাজশাহীতে ভোটার তালিকার হালনাগাদের উদ্বোধন করবেন।

এছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা রংপুর ও কুমিল্লায় এই কাজের উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে যেসব এলাকায় তথ্য সংগ্রহ

ইসির তথ্য মতে, প্রথম ধাপে যেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করা হবে, সেগুলো হলো রংপুর অঞ্চলের পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুর সদর ও নবাবগঞ্জ, নীলফামারীর সদর ও ডিমলা, লালমনিরহাট সদর, রংপুর সদর ও পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর ও রৌমারী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি।

রাজশাহী অঞ্চলের জয়পুরহাট সদর, বগুড়া সদর, দুপচাচিয়া ও সারিয়াকান্দি, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া, নাটোরের সদর ও সিংড়া, সিরাজগঞ্জের সদর ও তাড়াশ এবং পাবনার সদর ও ঈশ্বরদী।

খুলনা অঞ্চলের মেহেরপুর সদর, কুষ্টিয়া সদর ও দৌলতপুর, চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু, যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া, মাগুরা সদà¦