বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাতিন অ্যামেরিকার দেশ কলাম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাউকায় টানা ভারী বর্ষণে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। খবর এএফপি ও বিবিসির।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

মাটি সরিয়ে চাপা পড়া মরদেহ উদ্ধারের কাজ চলছে। রোববার ওই শহর পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইভান দুকে।

তিনি সাংবাদিকদের বলেন, ভূমিধসে আহতদের চিকিৎসা সহায়তা ও যারা বাড়িঘর হারিয়েছে, তাদের নিরাপদ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ বসতবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে কর্তৃপক্ষ।

-এমডব্লিউ