বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর

আপনার একটি ফেসবুক অ্যাকাউন্টের মূল্য ৭০,০০০ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্টারনেটের এই জামানায় ফেসবুকে একািউন্ট নেই এমন কাউকে খুঁজে বের করা দুস্কর।  সবাই এখন নিয়মিত ফেসবুক ব্যবহার করছে। তবে তারা কি জানে তাদের একাউন্টের মূল্য কত?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার একটি অ্যাকাউন্ট বন্ধ বা ডিএ্যাকটিভ রাখার বিনিময়ে আপনাকে কিছু অর্থ দেয়া হবে। এজন্য কত টাকা আসা করেন আপনি?

গবেষণা বলছে, কম-বেশি যাই দাবি করুন না কেন, একটি অ্যাকাউন্টের মূল্য গড়ে প্রায় ৭০ হাজার টাকা। অর্থাৎ একজন ব্যবহারকারীকে ৭০ হাজার টাকা দিলে তিনি তার অ্যাকাউন্টটি বন্ধ, হস্তান্তর বা ডিঅ্যাকটিভ করতে রাজি হন।

ব্যবহারকারীদের কাছে এই সামাজিক মাধ্যমটি কতটা মূল্যবান তা নিয়ে এক জরিপ পরিচালনা করা হয়েছে। ‘প্লাস ওয়ান’ নামর একটি জার্নালে ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের টাফ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই জরিপে ফেসবুক অ্যাকাউন্ট নিলামের ব্যবস্থা করে। এজন্য অ্যাকাউন্টধারীরা কত টাকা প্রত্যাশা করেন তা জানতে চাওয়া হয়। এর উত্তরে এমন গড়ে ৭০ হাজার টাকা প্রত্যাশা করে ব্যবহারকারীরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরএম/