রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

সাংবাদিক মাহফুজ উল্লাহ ও বিএনপির ভাইস-চেয়ারম্যান আমিনুল হকের মৃত্যুতে আদর্শ নাগরিক আন্দোলনের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক, কলামিষ্ট মাহফুজ উল্লাহ ও বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আদর্শ নাগরিক আন্দোলন ও জাতীয় মানবাধিকার আন্দোলন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদল হাসান এই গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবাণীতে মুহাম্মদ মাহমুদল হাসান বলেন, মরহুম মাহফুজ উল্লাহ ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক, লেখক, কলামিষ্ট। তিনি তার দীর্ঘ জীবনে সাংবাদিকতা ও লিখণীর মাধ্যমে এ জাতিকে করেছেন জাগ্রত। তিনি ছিলেন একজন আপোসহীন কলম সৈনিক। তার লেখা, কথা বলা সবই ছিল দেশ, জাতি ও মানুষের কল্যাণে। তিনি জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির একজন কলমযোদ্ধাও ছিলেন।

আমিনুল হক সম্পের্কে মাহমুদল হাসান বলেন ‘ব্যারিস্টার আমিনুল হক একজন মন্ত্রী হিসেবে দেশের জনগণের অনেক খেদমত করে গিয়েছেন। বিশেষ করে তিনি রাজশাহী অঞ্চলের উন্নয়নের জন্য বিরাট ভূমিকা পালন করে গিয়েছেন। তার অবদান রাজশাহীর জনগণ সহ সমস্ত জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

মাহমুদল হাসান আরো বলেন, আমি তাদের উভয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা উভয়জনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ