শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বিক্ষোভের মুখে মালিতে সরকার পতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালিতে ক্রমবর্ধমান সহিংসতায় বিক্ষোভ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবেয়ে মাইগা তার পুরো সরকার পদত্যাগ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার কারণে প্রধানমন্ত্রী ও তার প্রশাসনকে দায়ী করা হয়। গত মাসে জাতিগত গোষ্ঠীর হাতে মালির ১৬০ জন নিহত হয়। এ হত্যাকাণ্ডের পর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় প্রচণ্ড চাপে পড়ে সরকার।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকারের কেইতার বলেন, তিনি মাইগা ও তার মন্ত্রীদের পদত্যাগ গ্রহণ করেছেন। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে এবং নতুন সরকার গঠন করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে আল-কায়েদার সঙ্গে যুক্ত চরমপন্থীরা মালির উত্তর মরুভূমিতে দখলদারিত্ব নেয়। তাদের দমন করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে দেশটির সরকারকে। চলমান সামরিক অভিযান ও ২০১৫ সালের শান্তি চুক্তি সত্ত্বেও জিহাদীরা এখনও দেশটির বেশিরভাগ এলাকায় আধিপত্য বিস্তার করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ