বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

বাল্যবিয়ের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর দোহার উপজেলায় বাল্যবিয়ের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা এ দণ্ড দেন। বরের নাম শেখ ফয়সাল (২১)।

দোহার উপজেলার সোনারবাংলা গ্রামে ফয়জুলের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিয়ের কাবিননামা দেখতে চান। এ সময় কাবিননামা দেখাতে না পারায় বর ফয়সালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্র থেকে জানা যায়।

বয়স কম হওয়ায় তারা কাবিন না করে নোটারি পাবলিকে মাধ্যমে হলফনামা সূত্রে বৈবাহিক সম্পর্ক গড়েন। ফরিদপুর জেলার বিলভরা গ্রামের শেখ রফিকের মেয়ে সামিয়াকে (ছদ্মনাম) সাথে ওই দিনই ১৮ এপ্রিল বিয়ে করেন ফয়সাল।

পরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের অভিযোগে বাল্যবিবাহ আইন ২০১৭-৭ (১) ধারায় বরকে ১৫ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে সামিয়াকে তার পিতা-মাতার কাছে বুঝিয়ে দেয়া হয়।

এছাড়া বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র হলফনামার কোনো বৈধতা নেই উল্লেখ করে এ ধরনের হলফনামা বিশ্বাস করে কেউ যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় সে জন্য সবাইকে সচেতন হতে বলেও জানান নির্বাহী অফিসার।

আরএইচ/