শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ফিলিস্তিন ও আল আকসা রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে: শহীদুল ইসলাম ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  আল-কুদস ফাউন্ডেশন মালয়েশিয়া এর চীফ এক্সিকিউটিভ ডিরেক্টর ড. শরীফ আমীন আবু শাম্মালা'র সাথে এক সৌজন্য সাক্ষাত করেন ‘ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ’ এর আহ্বায়ক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ও যুগ্ন আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মাসুদ।

ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ড. শরীফ আমীন বলেন, 'দশকের পর দশক একটি স্বাধীন মাতৃভূমির স্বপ্ন দেখতে দেখতে ফিলিস্তিনিরা আজও যুদ্ধের ময়দানে লড়াইরত।

প্রতিদিন ইহুদী জায়নবাদী সন্ত্রাসীদের হাতে ফিলিস্তিনি নারী শিশুর রক্ত ঝরছে। তাদের মুক্তির সে স্বপ্ন কবে যে পূরণ হবে তা বলা বেশ কঠিন।

তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ছেলে ড. মুখরিজ বিন মাহাথিরের নেতৃত্বে 'আল কুদস ফাউন্ডেশন মালয়েশিয়া' কাজ করে যাচ্ছে। আমরা 'ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ'কে স্বাগত জানাচ্ছি। কারন উভয়ের লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন।'

ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশের আহ্বায়ক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, 'আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলতেন, 'আমরা আজ গর্বিত যে মধ্যপ্রাচ্যে আমরা আরবদের এবং প্যালেস্টাইনিদের পাশে রয়েছি'।

বঙ্গবন্ধুর এই চেতনাকে ধারন করে 'ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ' ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে, যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্ব জনমত গঠন করবে।সর্বোপরি ফিলিস্তিন ও আল আকসা রক্ষায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে'

এদিকে মাওলানা শহীদুল ইসলাম ফারুকী 'আল-কুদস ফাউন্ডেশন মালয়েশিয়া'র একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাদের একটি দল অচিরেই বাংলাদেশ সফরের আশ্বাস দেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ