রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

জোকো উইদোদো-ই হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি তার নিকতম প্রতিদ্বন্দ্বী প্রাবোয়ো সুবিয়ান্তোর চেয়ে দশ শতাংশ বেশি ভোট পেয়েছেন। বেসরকারিভাবে বুথ ফেরত জরিপে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী মে মাসে। খবর বিবিসির।

তবে এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন সাবেক সেনাপ্রধান প্রাবোয়ো সুবিয়ান্তো। নির্বাচনে নিজের জয় দাবি করে প্রাবোয়ো বলেন, তার দলের নেতাকর্মীরা ভোটে ব্যাপক অনিয়ম ও ছল চাতুরীর প্রমাণ পেয়েছে।

নির্বাচন কমিশন সব পক্ষকে এখন শান্ত থাকার অনুরোধ করেছে। কর্তৃপক্ষ বলছে, তারা যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করবে। পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, যদি কোনো অসাংবিধানিক পরিস্থিতি তৈরি হয় এবং তার নিরাপত্তা বিঘ্নিত করে। আমরা কঠোর পদক্ষেপ নেব।

বুধবার (১৭ এপ্রিল) ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সাধারণ নির্বাচন। ১৯ কোটি ২০ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনে ২০ হাজার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ লাখ ৪৫ হাজারের বেশি প্রার্থী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ