শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

পুলিশের সামনে আত্মহত্যা করলো পেরুর সাবেক প্রেসিডেন্ট গার্সিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রেফতারের আশঙ্কায় পুলিশের সামনেই বুধবার নিজের মাথায় গুলি করেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালেন গার্সিয়া। পরে রাজধানী লিমার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

অ্যালেন গার্সিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিসকেরা।

সংবাদমাধ্যমে জানা গেছে, বাড়িতে ঘুষের মামলার তদন্তে পেরুর এই সাবেক প্রেসিডেন্টের বাড়িতে হানা দেয় পুলিশ।

পুলিশের উপস্থিতিতে গ্রেফতার আশঙ্কায় পুলিশের সামনেই হঠাৎ নিজের মাথায় গুলি চালিয়ে দেন তিনি।

গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যেই তিনবার হার্ট অ্যাটাক হয় অ্যালেন গার্সিয়ার। এর পরই মৃত্যু হয় তার।

ব্রাজিলের এক সংস্থার কাছ থেকে তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। তবে প্রতিবারই অ্যালেন এই অভিযোগের বিষয়ে বারবার অস্বীকার করে এসেছেন।

সূত্র: সিএনএন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ