শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ যাত্রীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার মহাসড়কে বিভিন্ন বাস থেকে বেছে বেছে ১৪ যাত্রীকে নামিয়ে এনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার জেলার মাকরান কোস্টাল নামের মহাসড়কে এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর দ্যা ডন-এর।

বেলুচিস্তানের এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডন পত্রিকা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মুখোশধারী ১৫-২০ জন ব্যক্তি করাচি থেকে গোয়াদরের মধ্যবর্তী সড়কে এই হত্যাযজ্ঞ ঘটায়। তারা অস্ত্রের মুখে বিভিন্ন বাস থামিয়ে যাত্রীদের মধ্য থেকে নির্দিষ্টদের খুঁজে বের করে।

পরে তাদের হাত পা বেঁধে গুলি করে হত্যা করা হয়। এভাবে মোট ১৪ জনকে হত্যা করা হয়। তাই এই হত্যাযজ্ঞকে ‘টার্গেট কিলিং’বলছে স্থানীয় পুলিশ।

ঘাতকদের গুলিতে আহত হয়েছে আরো দুইজন। তাদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে এ ঘটনা নিয়ে পুলিশের কাছে মুখ খুলতে চাইছে না কেউ।

এই হত্যার উদ্দেশ্য ও হত্যাকারীদের পরিচয় সম্পর্কে এখনও কিছু তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ