শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

সিরাজগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নরেন গোপাল চক্রবর্তী নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের সার্জারি বিভাগে (পুরুষ) এই ঘটনাটি ঘটে। নিহত নরেন গোপাল চক্রবর্তী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গারামাসি গ্রামের নব কুমার চক্রবর্তীর ছেলে এবং সে ইষ্টার্ন ব্যাংক লি. এ কর্মরত ছিলেন।

নিহতের মামা উজ্জল চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ নরেন গোপালের শ্বাসকষ্ট শুরু হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা নরেন গোপালকে রাতেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান।

তাকে এই হাসপাতালের চতুর্থ তলায় সার্জারি বিভাগে (পুরুষ) ভর্তি করা হলেও রাতে আর কোন চিকিৎসক দেখেনি। এই বিভাগের ৪০৩ নম্বর রুমে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে বারবার অনুরোধ করার পরেও রোগীকে কোন চিকিৎসাসেবা দেয়া হয়নি। অবশেষে বুধবার সকালে নরেন মৃত্যু হয়।

এ বিষয়ে সার্জারি বিভাগের (পুরুষ) সিনিয়র স্টাফ নার্স সেলিনা পারভিন জানান, একুইট পেইন (পেট ব্যাথা) উল্লেখ করে এই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে সে চিকিৎসাই দেয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে এই রোগী এ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ