শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

প্রথমবারের মতো চট্টগ্রামে বসছে ফায়ার হাইড্রেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে প্রথমবারের মতো ফায়ার হাইড্রেন্ট বসছে চট্টগ্রামে। সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের ১শ’টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ফায়ার সার্ভিসের সহায়তায় যতো দ্রুত সম্ভব প্রকল্পটি বস্তবায়নের কথা জানিয়েছে সংস্থাটি।

অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনে সিটি কর্পোরেশনের সহযোগিতার কথা বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে এই ফায়ার হাইড্রেন্ট স্থাপনে ওয়াসা, সিডিএ এবং সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়ের কথা বলছেন নগর পরিকল্পনাবিদরা। নগর পরিকল্পনাবিদরা মনে করেন ফায়ার হাইড্রেন্ট স্থাপনের ফলে অগ্নিকাণ্ডসহ যে কোনো জরুরি প্রয়োজনে পানি সরবরাহ করা যাবে।

দুযোর্গপূর্ণ পরিস্থিতিতে ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাবে বলে মনে করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। প্রকল্পটির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, খুব কাছাকাছি সময়ে রাজধানীর চুড়িহাট্টা, বানানী, গুলশানসহ বেশ কয়েকটি জায়গায় ছোট বড় আগুন লাগার ঘটনা ঘটে। তখনই আলোচনায় আসে এ ফায়ার হাইড্রেন্ট স্থাপনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ