বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাতেই মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের জয়দেবপুর এলাকায় মারা যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মানবতাবিরোধী অপরাধী নূর উদ্দিনের (৭০) দাফন নিজ বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাতে পূর্ব মৌদাম গ্রামে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সে সময় পূর্ব মৌদাম গ্রামের মেম্বার মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নূর উদ্দিন।

ছেলে লাক মিয়া জানায়, মামলার আগে থেকেই গ্রাম ছাড়া ছিলেন তার অসুস্থ বাবা। পরে পরিচিত কোনো এক ব্যক্তির মাধ্যমে সোমবার দুপুরে বাবার মৃত্যুর খবর পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সেদিনই রাত ৯টায় গ্রামের বাড়িতে আনানো হয়। এরপর জানাজার নামাজের শেষে রাত ১টার দিকে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাওহীদুর রহমান জানান, মরদেহ আসার পর নূর উদ্দিনের বাড়ি পরিদর্শন করা হয়। নামাজে জানাজা শেষে পরিবারের লোকজন মরদেহটি দাফন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ