শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

‘নৈতিক অবক্ষয় থেকে বাচঁতে সকলকে ইসলামের ছায়াতলে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, নৈতিকতার চরম অবক্ষয় থেকে বাচঁতে সকলকে ইসলামের ছায়াতলে আসতে হবে। নৈতিকতার ভয়াবহ অবক্ষয় থেকে যুব সমাজকে উদ্ধার করতে না পারলে দেশ আরো ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বি-বাড়ীয়া জেলার স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বি-বাড়ীয়া জেলা যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সমাজের প্রাণশক্তি যুবকদেরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে। যুব সমাজই হল দেশ গড়ার প্রধান হাতিয়ার। অথচ সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের কিছু যুবকরা আজ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরাচালানসহ সকল ধরণের অপকর্মে লিপ্ত। এই যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেত।

তিনি বলেন, একের পর এক নুসরাতরা লালসার শিকার হয়ে জীবন দিচ্ছে। আর কোন মা-বোনরা যেন নুসরাতের পরিণতি বরণ করতে না হয় এজন্য নুসরাতের হত্যাকারীদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশে বাকশাল কায়েমের অপচেষ্টা করছে। জনগণের ভোটারাধিকার প্রতিষ্ঠায় দেশের সকল শ্রেণী-পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আব্দুর রহমান গিলমান। বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন লিটন, ওবায়দুল হক, মাওলানা শরীফ উদ্দিন, শেখ শাহ আলম, ইউনুছ আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ