বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের প্রতি আল্লামা শফীর বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ- এর দাওরায়ে হাদিসের পরীক্ষা এবং বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)- এর ফজিলত মারহালার পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রতি আল্লামা শাহ্ আহমাদ শফী বিশেষ আহ্বান জানিয়েছেন।

আজ (১৬ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ আহ্বান জানান। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের প্রতি আল্লামা শাহ্ আহমাদ শফী বিশেষ আহ্বানটি হুবুহ তুলে ধরা হলো।

“নাহমাদুহূ ওয়া নুছল্লী ’আলা রসূলিহিল কারীম। আম্মা বা’দ...

আল হাইআতের অধিনে দুটি পরীক্ষা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধিনে ৪১ টি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার মত কোন অনাকাংখিত ঘটনা আর ঘটেনি। অথচ এ প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য ও লক্ষ্য ছিল উম্মাতের মাঝে ইত্তেফাক - ইত্তেহাদ গড়ে তোলা, সর্বপ্রকার বাতিলের মোকাবালা করা, আসলাফ ও আকাবিরের নকশে কদম মতে চলা, সুন্নাতে নববীর নশর ও ইশা’আত এর মাধ্যমে আমলী যিন্দেগী গড়ে তোলা উম্মতে মুসলিমাকে সঠিক পথের রাহবরী করা, মাদারিসে কাওমিয়ার তা’লীম-তারবিয়্যাতের মানোন্নয়ন করা। ’

উলামা-তালাবার সুপ্ত মেধাবিকাশ ঘটাবার নতুন নতুন উন্নত পদ্ধতি উদ্ভাবন ও চালু করা। বাতিল যেভাবে আত্মপ্রকাশ করবে হক তার চেয়ে উন্নত পদ্ধতিতে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাতিলকে ধূলিস্যাত করে দিবে। বাস্তবমুখী আদর্শ মানব গড়ার কারখানা তৈরী করে রিজালুল ফিকরি ওয়াদ্দাওয়াহ তৈরী করবে ।

কিন্তু আজ এ বিশাল খেদমাত ও মকবুল এদারাকে বদনাম করার হীন উদ্দেশ্যে এক শ্রেণীর কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। কওমী মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের মান মাস্টার্স- এর সমমান সরকারীভাবে প্রদান করাকে তারা কোন ভাবেই মেনে নিতে পারছে না। তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তাই ষড়যন্ত্রমূলক ভাবে প্রশ্নপত্র ফাঁসের মত জঘন্যতম ঘৃণিত কাজ করতে তারা একটুও দ্বিধাবোধ করেনি।

লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিনষ্ট করতে তারা একটুও কুন্ঠিত হয়নি। তবে জেনে রাখুন! যারা এ ঘৃণিত কাজে জড়িত তাদের হাত যত বড়ই হোক বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে- ইনশাআল্লাহ। এ ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অচিরেই তারা জাতীর সামনে তাদের রিপোর্ট পেশ করবেন এবং প্রকৃত দোষী মহলকে আইনের আওতায় আনা হবে- ইনশাআল্লাহ।

পরিশেষে আমার প্রানপ্রিয় ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাব