শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৬ দিনব্যাপী দীনিয়াত কেন্দ্রীয় মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহীর শিক্ষা থেকে বঞ্চিত জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান-আকীদা ও দীনের মৌলিক শিক্ষা পৌছে দেওয়ার লক্ষ্যে আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬ দিনব্যাপী ‘দীনিয়াত’ কেন্দ্রীয় মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার ডেমরা মাতুয়াইলের আল নুর এডুকেশন কমপ্লেক্সে এ কোর্সের আয়োজন করেছে ‘দীনিয়াত’।

দীনিয়াতের বাংলাদেশ প্রধান মুফতি সালমান আহমাদ বলেন, বর্তমান বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, মাকতব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে তৈরী করেছেন দীনিয়াত মাকতাব কোর্স।

তিনি বলেন, দীনিয়াত সিলেবাস বিশ্বের প্রায় ৪০-টি দেশে পরিচালিত হচ্ছে, তার-ই ধারা বাহিকতায় ২০১২থেকে বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে হাজারাে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষগণ দীনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। তাই আসুন আমরা দ্বীনিয়াত শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌছে দেয়ার চেষ্টা করি।

যেসব প্রশিক্ষণ দেওয়া হবে- দীনিয়াত মাকতাবের নেযাম, দীনিয়াত মাকতাবের নেসাব, দীনিয়াত মাকতাবের পাঠদান পদ্ধতি, দীনিয়াত মাকতাবের নেগরানী, শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা, একজন আদর্শ শিক্ষকের গুণাবলি, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ