শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

পহেলা বৈশাখে প্রেমিকের হাতে গণধর্ষণের শিকার কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে পটিয়ার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে।

গণধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, ওই কিশোরী পটিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করে। সেই সুবাদে একই কারখানার গাড়িচালক রিপনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানা ছুটি থাকায় দুজনে ঘুরতে বের হন।

রিপন মেয়েটিকে কৌশলে একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে রিপনসহ তিনজন মিলে কিশোরীকে ধর্ষণ করে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বাবলু দাশ জানান, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনজন মিলে ওই কিশোরীকে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ