শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

নেপালে মিনি বিমান বিধ্বস্ত, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে উড্ডয়নের সময় পার্ক করে রাখা একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো চারজন। রোববার লুকলা এলাকার একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

ফিশ টেইল এয়ারের প্রধান নির্বাহী সুমন পান্ডে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটের দিকে মাউন্ট এভারেস্টে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ পথ লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। উড্ডয়নের সময় সামিট এয়ারের বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায় এবং এটির সঙ্গে পার্ক করে রাখা মানাং এয়ারের মালিকানাধীন হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

পান্ডে বলেন,‘আহত সবাইকে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রান্ডে হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নিহতদের মধ্যে সামিট এয়ারের বিমানের কো-পাইলট সুনিল ধুংগানা এবং লুকলা বিমানবন্দরে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা রাম বাহাদুর খাদকা রয়েছেন।

পুলিশ জানিয়েছে, উড্ডয়নের জন্য সামিট এয়ারের বিমানের ক্রুরা ভুল পথে যাচ্ছিলেন। এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। উড্ডয়নের সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ