বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

নেপালে বিমানবন্দরে প্লেন বিধ্বস্ত, পুলিশসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের লুকলা বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে হেলিকপ্টারে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার (১৪ এপ্রিল) সকালে লুকলা বিমানবন্দরে পার্ক করা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে প্লেনটির।

কাঠমান্ডু পোস্ট জানায়, অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের ৯এন-এএমএইচ প্লেনটি রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল। প্লেনটি লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হেনে বিধ্বস্ত হয়।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানান, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর খাদকা ঘটনাস্থলেই মারা যান। আর পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা কাঠমান্ডুর গ্রান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপটেন আরবি রোকায়া ও মানাং এয়ারের ক্যাপটেন শেঠ গুরুং, যিনি হেলিকপ্টারে ছিলেন। তবে প্লেনে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি।

-এএ