শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

চীন ও ইরান সফরে যাচ্ছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ মাসেই চীন ও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সফরগুলোতে দু’দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ছাড়াও কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ২১ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খান ইরান সফর করবেন। সেখানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তার বিশেষ বৈঠকের কথা রয়েছে। মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।

এদিকে আগামী ২৫ এপ্রিল চীনের প্রেসিডেন্ট শিং জে পিংয়ের বিশেষ আমন্ত্রণে তিন দিনের সফরে চীন যাবেন ইমরান খান। ২৬ এপ্রিল বিশ্বের শতাধিক দেশের আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেবেন তিনি।

পাশাপাশি বাণিজ্যিক চুক্তিসহ দু’দেশের সম্পর্কন্নোয়নে কথা বলবেন তারা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে বিষেশ তৎপরতা চালাচ্ছেন ইমরান খান। বছরের শুরুতেই মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছেন। গত দুই মাসের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ পাকিস্তান সফর করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ