রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণ পশিমের শহর কোয়েটায় শুক্রবার সকালে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। ডন পত্রিকা সূত্রে এই খবর পাওয়া গেছে। উল্লেখ্য, বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা।

পুলিশ প্রধান আবদুল রহমান চিমা বলেছেন, শহরের বাজার এলাকায় এক আবাসন অঞ্চলের কাছে ওই বিস্ফোরণ ঘটে। ওই অঞ্চলে মূলত শিয়াপন্থী মুসলিমদের বাস। কর্তৃপক্ষ আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় নেয়নি।

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান বিস্ফোরণের তীব্র নিন্দা করে বলেন, “মানবতার শত্রুরাই এই সন্ত্রাসবাদের পিছনে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ