শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, জারি করা হয়েছে সুনামি সর্তকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুলাওায়াসিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সর্তকতা। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে মার্কিন ‍ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

স্থানীয় সময় শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল গোরনতালো প্রদেশ থেকে ১৭৪ মাইল দক্ষিণে, ভূ-পৃষ্ঠ থেকে ২৭ মাইল গভীরে।

ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের হয়ে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। তবে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুলাওয়াসিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামি ও ২০ ফুট দীর্ঘ জলোচ্ছ্বাসে অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়। যার অধিকাংশই পালু শহরে। আর বাস্তুচ্যুত হয় ৭০ হাজারেরও বেশি মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ