মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে বৈশাখের অনুষ্ঠান করা যাবে না: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পহেলা বৈশাখের দিন উন্মুক্ত স্থানে সন্ধ্যা ৬টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিকাল ৬টার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে বদ্ধ জায়গায় কেউ যদি সন্ধ্যার পর অনুষ্ঠান করে তার ওপর কোনো বিধিনিষেধ নেই।

এ ছাড়া এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন ব্যক্তিকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে।

একই সঙ্গে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকাও এই সময়ের মধ্যে ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা এবং ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ