বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

রাখাইনে আরাকান আর্মির হামলা, ২০ সেনাসদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর দু’টি আর্টিলারি ঘাঁটিতে আবারও আরাকান আর্মির বিদ্রোহীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালের ওই হামলায় অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছেন বলে দ্য ইরাবতির খবরে বলা হয়।

রাখাইনের ম্রাউক-ইউ শহরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের এই সংগঠনের উপ-প্রধান।

আরাকান আর্মির উপপ্রধান ব্রিগেডিয়ার-জেনারেল নিও তুন অং বলেন, মঙ্গলবার রাতে বিদ্রোহীরা ৩১ নম্বর পুলিশ রেজিমেন্টে আক্রমণ চালায়। এই রেজিমেন্ট থেকে ২২ নং লাইট ইনফ্যান্ট্রি ডিভিশনের ও ম্রাউক-ইউ শহরের লে নাইয়িন তং সেনা ঘাঁটির সেনাসদস্যরা প্রত্যেকদিন গোলাবর্ষণ করে।

পরে লে নাইয়িন তং সেনা ঘাঁটি ও পুলিশ রেজিমেন্টে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে যাওয়ার পথে আরাকান আর্মির বিদ্রোহীরা সেনাসদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরাকান আর্মির এই উপপ্রধান বলেছেন, লে নাইয়িন তং সেনা ঘাঁটির কাছে আরাকান আর্মির সদস্য সেনাবাহিনীর সাতটি স্পিড বোট জ্বালিয়ে দিয়েছে। এছাড়া সেনাবাহিনীর সাতটি অ্যাসল্ট রাইফেল ও এমজি-৪২ মেশিন গান ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা।

তিনি বলেন, মঙ্গলবার রাত এবং বুধবার সকাল পর্যন্ত চলা লড়াইয়ে মিয়ানমার সেনাবাহিনী তিনটি যুদ্ধব্মিান ও দুটি বোমারু বিমান ব্যবহার করেছে।

রাখাইনের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত জাতিগত রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের এই সংগঠনের মুখপাত্র ইউ খিয়াইন থুখা বলেন, আরাকান আর্মি ওই দুটি আর্টিলারি ইউনিটের কিছু যুদ্ধবন্দীকে আটক করেছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

এমএম/