শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মোদির বায়োপিক 'পি এম মোদি' মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আটকে গেলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মজীবনীমূলক সিনেমা 'পি এম মোদি'র মুক্তি। লোকসভা ভোট শেষ হওয়ার আগে ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পাবে না বলে ভারতের নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথম দফার লোকসভা ভোটের দিন ওই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল।

ভারতের নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন আরও জানায়, কারও জীবন নিয়ে তৈরি সিনেমার বিষয়বস্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয় এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে। এতে ভোটের সময় রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে।

এছাড়া, ভোটে প্রভাব ফেলতে পারে, এমন যে কোনো অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির নেতৃত্বাধীন একটি প্যানেলকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ