বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

`নুসরাত তুমি নও, সমাজের বিবেক এখন লাইফ সাপোর্টে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌন নিপীড়নের প্রতিবাদের কারণে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

অনেকে টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখে হাউমাউ করে কেঁদেছেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও দোষীদের ফাসি দাবী।

বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমও তার ফেসবুক একাউন্টে পোস্ট দিলেন নুসরাতের পক্ষে। তার স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো-

“নুসরাত, তোমার অগ্নিদগ্ধ শরীর, অসীম সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করা, ব্যান্ডেজে বাধা শরীরের মাঝে বেরিয়ে থাকা ফুটফুটে সুন্দর মুখ আর পা-জোড়া, তোমার “ডায়িং ডিক্লারেশন”– এর দৃপ্ত উচ্চারণ –“এই অন্যায়ের প্রতিবাদ করবো”- আবারো এই সত্যকে প্রতিষ্ঠিত করলো যে সমাজের বিবেক এখন লাইফ সাপোর্টে, তুমি নও। তুমি বরং লাইফ থেকে এই অচল সমাজের অমানবিকতাকে প্রতিবাদ করতে বলে, শান্তির জগতে চলে গেছ।

নারী-শিশু ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা এখন সড়ক-দুর্ঘটনার মতোই কেবল সংখ্যা হয়ে যাচ্ছে। এটি হতে দেয়া যাবে না। মাদ্রাসা-অধ্যক্ষের বিরু্দ্ধে শ্লীলতাহানির প্রচেষ্টার অভিযোগ করার জন্য তোমার ভাষ্যমতে, মিথ্যা কথা বলে কয়েকজন সহপাঠী তোমাকে ছাদে নিয়ে মামলা প্রত্যাহারের চাপ দিলে-তুমি তাতে রাজী না হয়ে “এই অন্যায়ের প্রতিবাদ করবো” বললে তোমার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। তুমি তাদের ‘নারী কন্ঠে’র কথা বলেছ।

‘কাক’-এর মাঝে ‘নারী-কাক ’ বা ‘পুরুষ-কাক’-এমন লিঙ্গ বিভাজন করি না আমরা। কিন্তু মানুষ বিভাজিত হয়ে যায় নারী ও পুরুষে। একটি কাক বিদ্যুৎপৃষ্ট হলে মারা গেলে অনেক কাক কোথা থেকে যে এসে জড়ো হয় ! তাড়স্বরে আওয়াজ করে। ওরা কি চিৎকার করে, না কাঁদে জানি না। কিন্ত কিছু একটা করে। আর আমরা?

যখন তোমার ডায়িং ডিক্লারেশনে তুমি কয়েকজন নারী তোমার গায়ে আগুন দিয়েছে বলো-তখন মনে হয় মানুষ কি কাকের মতো হতে পারে না? মানুষ নাই হোক। কারণ আমরা মানুষতো নই-ই, কাকও নই। তুমি যখন তোমার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললে, তখন অন্য ছাত্র-ছাত্রীরা তোমার পক্ষে লড়ে গেলে তুমি শক্তি পেতে।

যখন ফায়ার সার্ভিসের লড়াকু সোহেল জীবন বাঁচাতে জীবন দেয়, জসিম নামের মানুষের ভীড়ে হারিয়ে যাওয়া ছেলেটি যে চারতলার গ্রিল বেয়ে উঠে এক নারীর জীবন বাঁচায় আগুন থেকে তখনই একদল মানুষ আরেক নারীর গায়ে আগুন দেয়। এত ছোট একটি জীবন কেবল মানুষের ভালো করার জন্যই বড় সংক্à¦