মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

লোকসভা নির্বাচন: কংগ্রেসের থিম সং ও স্লোগান প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিক ভাবে থিম সং এবং স্লোগান প্রকাশ করল কংগ্রেস। থিম সংয়ের নাম দেওয়া হয়েছে নেয়া স্কিম। টুইটারে গানের বিভিন্ন অংশ পোস্ট করেছে কংগ্রেস।

কিছুদিন আগে এই নামে একটি  প্রকল্পের কথা  ঘোষণা করে  কংগ্রেস। এর ফলে কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সবচেয়ে  গরিব ২০ শতাংশ মানুষকে মাসে  ৬ হাজার টাকা  হিসেবে  বছরে ৭২ হাজার টাকা দেয়া  হবে। খবর এনডিটিভির।

এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক কেন্দ্রীয়মন্ত্রী আনন্দ শর্মা বলেন, মোদী সরকার কী করেনি তা নিয়েই আলোচনা হচ্ছে। আমরা সেই বিষয়টিই গানের মাধ্যমে  তুলে  ধরেছি। শুধু মানুষের প্রত্যাশা  পূরণে  ব্যর্থ হওয়া নয় মোদী সরকার সংবিধানের মূল ধারায় আঘাত হেনেছে  বলে  তিনি দাবি করেন।

গত সপ্তাহে ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। ইস্তেহার প্রকাশ করে  রাহুল বলেন, ইস্তাহারে মানুষের চাহিদাকে  সম্মান করা হয়েছে, মতামতকে  গুরুত্ব দেয়া হয়েছে। তিনি জানান কংগ্রেস ক্ষমতায় আসার পর কোনও কৃষক  যদি ঋণ মেটাতে না পারেন তাহলে ফৌজদারি মামলা হবে না।  তাকে জেলে যেতে হবে না।

ইস্তেহার  প্রকাশকালে রাহুলের পাশে ছিলেন দেশের মনমোহন সিং  এবং  ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, পি চিদম্বরম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ