শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

রাসায়নিক প্রয়োগ বন্ধে আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আম বাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আগামী ৭ দিনের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার পাশাপাশি ফলের বাজার ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ টিম গঠন করতেও সংশ্লিষ্ট প্রশাসনকে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের আইজিপি, বিএসটিআই ও র‌্যাবের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে

আম বাগান রাসায়নিকমুক্ত করা সংক্রান্ত আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ২০১২ সালে তিনি হাইকোর্টে এক রিট করেছিলেন।

পরে ওই রিটের শুনানি নিয়ে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে আম বাগান রাসায়নিকমুক্ত করার বিষয়ে সাত দফা নির্দেশনা দেন। সেখানে আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছিল।

যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় তিনি হাইকোর্টে এক সম্পূরক আবেদন দিয়ে আদেশ চান। এরপর হাইকোর্ট পর্যবেক্ষণ টিম গঠনসহ আম বাগানে পুলিশ মোতায়েনের এই আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ