রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

শিগগিরই ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, সরকারি স্বাস্থ্যসেবার পরিধি ও মান বৃদ্ধি করে মাথাপিছু স্বাস্থ্যব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সরকারি হাসপাতালে নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। শিগগিরই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।:

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাযথ মানের যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাসপাতালের সম্প্রসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য ও সুলভ করার কাজ শুরু করেছে সরকার। দেশের একজন মানুষও যেন মানসম্মত স্বাস্থ্যসেবার আওতার বাইরে না থাকে, সেদিকে দৃষ্টি রেখে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

জাহিদ মালেক বলেন, দেশের প্রত্যেক মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সকল পর্যায়ের হাসপাতালে সেবার মান বাড়ানো হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নতুনরূপে সংস্কার করে পাঁচ হাজার শয্যার হাসপাতালে রূপান্তর, দেশের প্রতিটি বিভাগে একটি করে ১০০ শয্যার ক্যান্সার ও কিডনি হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতাল স্থাপনসহ জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেন্টার স্থাপন, বিভিন্ন হাসপাতালে আইসিইউ’র শয্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এ বছরই সরকারি হাসপাতালগুলোতে নতুন ১০০টি আইসিইউ শয্যা বাড়ানোর কাজ সম্পন্ন হবে। শহরের হাসপাতালগুলোতে দরিদ্রদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার বিশেষ কর্নার খোলারও চিন্তা করা হচ্ছে।

অনুষ্ঠানে ২০১৮ সালে দেশের সেরা সেবা প্রদানকারী ২৭টি প্রতিষ্ঠান ও হাসপাতালকে ‘জাতীয় স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার’ প্রদান করা হয়। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরি থেকে পাঁচটি, জেলা সদর হাসপাতাল ক্যাটাগরি থেকে পাঁচটি, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনটি, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে দুইটি, কমিউনিটি ক্লিনিক ক্যাটাগরি থেকে পাঁচটি, সিভিল সার্জন ক্যাটাগরি থেকে পাঁচটি, বিভাগীয় পর্যায় থেকে দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ