বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

‘সরকার দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশে বাকশাল কায়েমের চক্রান্ত করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। তিনি বলেন, দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।

মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। সামাজিক অবক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান প্রয়োজন।

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সরকার জাতির সাথে যে প্রতারণা করেছে, তা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, পেট্রোবাংলা ও তিতাস কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে পারলে আগামী ১০ বছরেও গ্যাসের মূল্যবৃদ্ধি করার প্রয়োজন হবে না। কিন্তু সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে এর দায় জনগণের উপর চাপানোর চক্রান্ত করছে।

ওলামায়ে কেরামের ওয়াজ নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ঢালাওভাবে ওয়াজ মাহফিলের ওপর নিষেধাজ্ঞা এবং ওয়ায়েজিনদের ওপর করারোপের সিদ্ধান্ত সরকারের ইসলাম বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। ইসলাম বিরোধীদের চক্রান্তে পা দিয়ে আলেমদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে সরকারের জন্য বুমেরাং হতে পারে এবং সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাসযোগ্য নগর গড়ার দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ। আরো বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রহমান ও আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আব্দুà