রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

জামিয়া বাবুনগরের শায়খুল হাদীস মাওলানা ইউনুস ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আজিজুল উলুম বাবুনগর মাদরাসার শাইখুল হাদীস, মাওলানা ইউনুস আহমদ (নাজেম সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে বাবুনগর মাদরাসার নিজ কক্ষে ইন্তেকাল করেন।

মরহুমের বাড়ি হাটহাজারী মাদরাসার পশ্চিমে আলিপুর বেলায়েত আলি মুন্সী বাড়ি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি প্রায় ৬৮ বছর যাবত বাবুনগর মাদরাসায় অধ্যাপনায় নিয়োজিত ছিলেন এবং ৩০ বছর যাবত বাবুনগর মাদরাসায় বুখারির দরস প্রদান করেছেন।

মরহুমের জানাযা আজ রাত ৯টা ৩০ মিনিটে বাবুনগর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

-এএ