শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ছাত্রলীগের পাল্টা বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ অন্যান্য শিক্ষার্থীদের অবরুদ্ধ ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

এসএম হলের ছাত্রলীগ শিক্ষার্থীরা এ হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগ করে এসব অভিযুক্ত শিক্ষার্থীর বহিষ্কারসহ আরো চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দিয়েছেন ভিপি নূর।

তিনি বলেছেন, দাবি আদায় করেই এখান থেকে উঠব। যদি দাবি আদায় করতে পারি তাহলেই শিক্ষার্থীদের মাঝে ফিরে যাব। আর দাবি আদায় করতে না পারলে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।

অন্য দিকে নুর ও তার সমর্থিত শিক্ষার্থীদের হলে হামলাকারী আখ্যা দিয়ে বিচারের দাবিতে তাদের পাশেই পাল্টা অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

সে সময় তারা অবস্থানকারী শিক্ষার্থীদের কটূক্তি করে বিভিন্ন স্লোগান দেয়।

মঙ্গলবার রাত ১০টা থেকে ভিসির বাসভবনের সামনে পাল্টাপাল্টি এ অবস্থান ও আন্দোলন চলছে।

ছাত্রলীগের ওই পাল্টা বিক্ষোভে হল সংসদের ভিপি এমএম কামাল উদ্দিন ও জিএস জুলিয়াস সিজার রয়েছেন।

হল সংসদের জিএস জুলিয়াস সিজার তালুকদার মঙ্গলবার এসএম হলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ রাখার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নুরকে কেউ অবরুদ্ধ করেনি। এটা ভুয়া অভিযোগ।

জুলিয়াস বলেন, আমরা নুরকে বলেছি, হলে আসার আগে আপনার হল সংসদকে জানানো উচিত ছিল। তাছাড়া নুর এসএম হলে যখন গিয়েছিলেন, আমরা পূর্ণ সময় তার সঙ্গে ছিলাম। অবরুদ্ধ ব্যাপারটা আসবে কেন?

তিনি দাবি করেন, নুরসহ অন্যরা যার জন্য হলে গিয়েছিলেন, তিনি একজন মাদক ব্যবসায়ী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ