শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

মুজাহিদ বুলবুলের ব্যাতিক্রমধর্মী প্রতিবাদী সঙ্গীত ‘বক্তা না কমেডিয়ান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ দুপুরে রিলিজ হলো জনপ্রিয় সংগীত শিল্পী মুজাহিদ বুলবুল’র ভিন্নরকম প্রতিবাদী নতুন সঙ্গীত ‘">বক্ত না কমেডিয়ান’। গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই।

গানটিতে বর্তমান সময়ে এমন কিছু বক্তাদের পরিচয় ফুটিয়ে তুলেছেন শিল্পী। যারা বয়ানের নামে কমিডি করে বেড়ায়।

মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে
জমাতে হবে জলসা
কখনও বা কৌতুকে রঙঢঙ চোখে মুখে
অভিনয় আমার পেশা
মানুষতো ভুল করে মজে যায় এই সুরে
ওয়াজের বদলে শুনে গান
খালি কলসির মত বেজে যাই অবিরত
বোঝে না তো সরলপ্রাণ
বক্তা না কমেডিয়ান?

রিসালাহ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গানটি ‍শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Mujahid Bulbul Official তে থেকে প্রকাশ করা হয়। শব্দ ধারণে ছিলো সিলেট শহরের কোক ভোকাল স্টুডিও৷ সাউন্ড ডিজাইন করেছেন আশরাফ বিন আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন আবদুল ওয়াদুদ ময়নূল।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গানটির ব্যাপক প্রচারের আহ্বান জানিয়েছেন শিল্পী মুজাহিদ বুলবুল।

এএ