শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘পোড়া ডিম নষ্ট হচ্ছে তাই খেয়ে নিচ্ছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুলশান পুড়ে যাওয়া দোকানগুলোতে ডিম কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে।দুপুরের দিকে এমনই একটি চিত্র দেখা  গেছে। কেউ কেউ ডিম পকেটে ভরে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ সেখানে দাঁড়িয়েই একের পর এক পোড়া সিদ্ধ ডিম খাচ্ছেন।

অনেকে আবার দেখার ছলে প্রবেশ করে পুড়ে যাওয়া জিনিস থেকে ভালো কিছু নিয়ে সটকে পড়ার ধান্দায় ব্যস্ত হলেও পুলিশি তৎপরতায় সফল হতে পারছেন না অনেকে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকের অনুমতি ছাড়াই ডিম খাচ্ছেন কেন- জানতে চাইলে এক ব্যক্তি বলেন, ভাই দোকানওয়ালার তো সব গেছেই। এখন এই পোড়া ডিম নষ্ট হচ্ছে তাই খেয়ে নিচ্ছি।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে থাকা প্রায় ১৮৮টি দোকানের সবগুলোই পুড়ে গেছে।

শনিবার ( ৩০ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিটে ওই ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। বছর পেরোতে না পেরোতেই আবারও এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে ব্যবসায়ীরা।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ