শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১০ হাজার, শ্রমিকদের ২০ কেজি চাল দেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এছাড়া ওই মার্কেটে কাজ করা শ্রমিকদের ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (৩০ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এখানে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন তাদের লিস্ট ধরে সবাইকে ১০ হাজার টাকা ও শ্রমিকদের মাথাপিছু ২০ কেজি করে চাল দেওয়া হবে। তবে তাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় থেকে সুপারিশ থাকবে।

মার্কেট এলাকায় এসে মন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে জোরালো দাবি জানান।

এ সময় ব্যবসায়ীরা তাদের নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। বলেন, সমানে ঈদ আমরা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। আমাদের জন্য যতো তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করুন। না হলে পরিবারসহ আমাদের রাস্তায় থাকতে হবে। যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের মার্কেটটি দাঁড় করিয়ে দিন।

ব্যবসায়ীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতা করা হবে, এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলেছি। আপনাদের জন্য পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।

ঈদের আগেই পাকা ঘর করে পুনর্বাসন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, এটা সিটি করপোরেশনের ব্যপার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ