শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ঐক্যফ্রন্টের মানববন্ধন কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফআর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (৩০ মার্চ)-এর পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ কথা জানান।

মান্না বলেন, ‘আজ শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে ঐক্যফ্রন্ট মানবন্ধন করার কথা ছিলো।

কিন্তু বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক মানুষ হতাহত হওয়ায় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেলের নির্মান কাজ শুরু হওয়ায় আমরা এই কর্মসূচি আপতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। পরে সুবিধাজনক সময় এ কর্মসূচি পালন করব।’

গত ২২ মার্চ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে ৩০ মার্চ ঢাকায় মানবন্ধন করার কর্মসূচি ঘোষণা করেছিলো জাতীয় ঐক্যফ্রন্ট।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ