শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

গোপালগঞ্জে আগুন: পুড়ে গেছে ৯টি দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। আগুনের খবরে পেয়ে মুকসুদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটিকামারী বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন গণমাধ্যমকে জানান, শুক্রবার ভোরে বাটিকামারী বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে । আগুনে রঞ্জিত, সুবল, মিহির সরকার ও মিনু সরকারের দোকানসহ ৯টি দোকান পুড়ে গেছে।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ