শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দালন গড়ে তুলবে ১৪ দল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতন, মাদক, অবৈধ অনুমোদনসহ অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সামাজিক আন্দালন গড়ে তুলবে।

এপ্রিল মাস থেকে এই সামাজিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের  সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান নাসিম। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আলোচনা সভার আয়োজন করে।

সভায় নাসিম বলেন, বনানীর ভবনে আগুন ধরে এতোগুলো প্রাণ ঝড়ে গেলো। সড়কে দুর্ঘটনায় মানুষের জীবন যাচ্ছে। ভবনের অবৈধ অনুমোদন কারা দিয়েছে, সড়কে অনিয়মের সঙ্গে কারা জড়িত। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত আছে সড়কের অনিয়ম দূর করতে হবে।

তিনি বলেন, বনানীর অগ্নিদুর্ঘটনা তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে, তদন্ত করে এই ভবনের অবৈধ অনুমোদনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে, তাদের শস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ১৪ দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে আমরা এপ্রিল মাসে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। এদের বিরুদ্ধে সমাজিক আন্দোলন গড়ে তুলে সরকারকে সহযোগিতা করতে হবে। তা না হলে সরকারের সব অর্জন নষ্ট হয়ে যাবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ খান বাবলু। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ, এমএ করিম প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ