শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

বনানীতে আগুন: বন্ধ হলো দুরন্ত টিভির সম্প্রচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে আগুন লাগার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দুরন্ত টেলিভিশনের সম্প্রচার।

বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ভবন এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারেই বেসরকারি এই টেলিভিশন স্টেশনের কার্যালয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফ আর টাওয়ারে আগুন লাগলে সেখান থেকে তাদের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান।

তিনি জানান, আগুন লাগার পরপর আমরা নিচে নেমে এসেছি। আমাদের সহকর্মীরা নিরাপদে আছেন। আগুন নেভানোর কাজ শেষ হলে অফিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় সম্প্রচার করার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিট এফ আর টাওয়ারের আগুন নেভানোর কাজ করছে। বিকাল পৌনে ৫টার দিকেও ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

ভবনের বিভিন্ন তলা থেকে আটকা পড়া অনেককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ নিহত এবং ৩০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ